ঢাকা, শনিবার   ২৮ মার্চ ২০২৬

নওগাঁয় ১০০ কেজি গাঁজাসহ আটক ২ 

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৪, ২৯ মে ২০২১

Ekushey Television Ltd.

নওগাঁ মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় অভিযান চালিয়ে ১শ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে একটি পিকআপসহ তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দক্ষিনগ্রাম গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে আবুল কালাম(২৯) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ঋষিপাড়া গ্রামের মৃত কমল ঋষির ছেলে সুপত ঋষি(৩২)। রাজশাহী র‌্যাব -৫ সিপিসি মোল্লাপাড়া ক্যাম্পের ডিএডি এনতাজুল ইসলাম বাদী হয়ে রাতেই তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের থানায় সোর্পদ করা হয়। শনিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের ডিএডি মো. এনতাজুল ইসলাম বলেন আটককৃতরা চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা নিয়মিত গাঁজাসহ বিভিন্ন ধরণের মাদক পাইকারী ও খুচরা কেনাবেচার সাথে জড়িত বলে তারা স্বীকার করেছে।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি